ম্যানচেস্টার ইংল্যান্ডের সঙ্গে মহাকাব্যিক এক ড্র করলো ভারত

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য এক ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন যেন শুভমান গিলরা। প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করে ভারত। লিড দাঁড়িয়েছিল ১১৪ রানের। ৫ম দিনের খেলা শেষ হওয়ায় ম্যাচ ড্র হয়ে যায়।

প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে ভারত। বিষয়টা খুব বেশি চিন্তার ছিল না তখনও; কিন্তু যখন দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলো এবং শূন্য রানেই ২টি উইকেট হারিয়ে বসলো, তখনই মহা চিন্তা ভর করেছিল ভারতীয়দের মাথায়।

এরপর তাদের সকল চেষ্টা কেন্দ্রিভূত হয়ে ওঠে টেস্ট বাঁচানোর লক্ষ্যে। শুভমান গিল ও লোকেশ রাহুল মিলে সেই অসম লড়াই শুরু করেন। দুজনের অসাধারণ লড়াই ওয়ে ওঠে ভারতীয়দের প্রেরণার উৎস। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিং করে ম্যাচ ড্র করা মহাকাব্যিকই বটে।

শূন্য রানে ২ উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও শুভমান গিল। ৯০ রান করে আউট হন এলকে রাহুল। সেঞ্চুরি করেন শুভমান গিলও। অসাধারণ লড়াই করে সেঞ্চুরি পূরণ করেন ভারত অধিনায়ক। ১০৩ রান করে আউট হন তিনি।

২২২ রানের মাথায় ৪ উইকেট পড়ার পর ভারতীয় দলের হাল ধরেন দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা। এই দু’জনই সীসাঢালা প্রাচীর তৈরি করেন ইংলিশ বোলারদের সামনে। ক্রিস ওকস, বেন স্টোকস, জোফরা আরচার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন এবং জো রুটরা কোনোভাবেই ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজারা জুটিতে ফাটল ধরাতে পারেনি।

৫৫.২ বলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে তোলেন তারা দুজন। সেঞ্চুরি করে ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা দু’জনই। ওয়াশিংটন সুন্দর ১০১ ও রবিন্দ্র জাদেজা ১০৭ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ভারত করেছিল ৩৫৮ রান। বেন স্টোকস নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে জো রুটের ১৫০ ও বেন স্টোকসের ১৪১ রানের ওপর ভর করে ৬৬৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩১১ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহ করে ভারত। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বেন স্টোকস।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!