পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বহিষ্কার ১০

পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িত থাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ২টার পর বিএনপির অফিসিয়াল ফেসবুকে পেজে প্রকাশিত দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন, সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখ, আব্দুর রউফের ভাতিজা ও ছাত্রদল নেতা কাউছার, যুবদল নেতা মনজেদ শেখ, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর খাঁ, উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ, পৌর যুবদল সদস্য মানিক খাঁ, সুজানগর এনএ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল খাঁ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খাঁ, বিএনপি কর্মী লেবু খাঁ ও যুবদল কর্মী হালিম শেখ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এঘটনায় মোলাম খাঁ ও সুরুজসহ আরও যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। এসব দুষ্কৃতকারীদের সঙ্গে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, সেখানে সংঘাতের ঘটনা ঘটেছে বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা পর্যালোচনা করেই এটি করেছেন। আমরা একে সাধুবাদ জানাই। বিএনপি চাইলে যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেন। এই বহিষ্কারাদেশ সব পর্যায়ের নেতাকর্মীদের জন্য একটি বার্তা।

জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, সুজানগরের সংঘাতের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে ছিল। বিষয়টি নিয়ে তদন্তও চলছিল। হয়ত তার ফলশ্রুতিতেই বহিষ্কার করা হয়েছে। তবে দলীয়ভাবে আমাদের এখনো কিছু জানানো হয়নি।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সুজানগর পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মজিবর খাঁয়ের অনুসারী আশিক ও সবুজকে মারধর ও ছুরিকাঘাত করে উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ও ছাত্রদল নেতা কাউছার এবং তার অনুসারীরা। এরপর মজিবর খাঁ ও তার লোকজন দলবদ্ধভাবে এসে কাউছারদের ওপর হামলা চালান। এসময় আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে থামাতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের