নন্দিত নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

প্রায় তিন দশক হয়ে গেল তিনি নায়িকা, আজও নানা প্রজন্মের কাছে তিনি আরাধ্য। তার প্রজন্মের দর্শকের কাছে যেমন তিনি নস্টালজিয়ার একমুঠো ফাগুন হাওয়া তেমনি পরবর্তী প্রজন্মের কাছে যুগের বহুল চর্চিত শব্দের ‘ক্রাশ’। সোশ্যাল মিডিয়াতে তার ছবি বা ভিডিওগুলো সবসময়ই সবার নজরে থাকে। সেখানে ভিড় জমে সুন্দর, শাশ্বত মুগ্ধতা আর প্রেমের আকুতি মিশে থাকা বন্দনার। বলছি নন্দিত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার কথা।

চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে তিনি। নব্বই দশকে যে ক’জন নায়িকার আবির্ভাব হয় বাংলাদেশের সিনেমায় সে দশকের সফল চারজন নায়িকার একজন তিনি। আজ এই নায়িকার জন্মদিন। ১৯৮৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কেটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাশ নাইনে পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা যা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। রিয়াজের বিপরীতে নায়িকা হিসেবে পূর্ণিমার অভিষেক হয় বেশ আলোচনার জন্ম দিয়েই। সেই থেকে আজ অবধি তিনি সফল, ব্যবসা সফল মুক্তিপ্রাপ্ত ৮০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তার নিজের ভালোলাগার সিনেমার মধ্যে রয়েছে নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘সন্তান যখন শত্রু’, ‘প্রেমের নাম বেদনা’, ‘সুলতান’, ‘পিতা মাতার আমানত’, ‘মনের মাঝে তুমি’, ‘শাস্তি’, ‘সুভা’, ‘বিয়ের প্রস্তাব’, ‘লোভে পাপ পাপে মৃত্যু’, ‘হৃদয়ের কথা’, ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ ইত্যাদি।

সিনেমাতে তিনি রিয়াজ, মান্না, রুবেল, ফেরদৌস, আমিন খান, অমিত হাসান, শাকিব খান’সহ আরও অনেকের বিপরীতে অভিনয় করে সফল হয়েছেন। তবে রিয়াজের সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি আলোকিত এবং সফল। আবার ক্যারিয়ারে প্রথম ব্যবসা সফল সিনেমার দেখা পেয়েছেন তিনি রুবেলের বিপরীতে (‘যোদ্ধা’)। নায়ক ফেরদৌস সবচেয়ে ভালো বন্ধু পূর্ণিমার।

কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন পূর্ণিমা।

সিনেমাতে অভিনয়ের শুরুর দিকেই রেজানুর রহমানের নির্দেশনায় শহীদুজ্জামান সেলিমের বিপরীতে একটি নাটকে অভিনয় করেনপূর্ণিমা। এরপর তাকে অনেক খন্ড, ধারাবাহিক নাটকে দেখা গেছে। নাটকে রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, অপূর্বসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।

এর বাইরে উপস্থাপনাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন পূর্ণিমা। প্রায়ই তাকে দেখা গেছে নানা রকম অনুষ্ঠানে সফল উপস্থাপনা করতে।

পূর্ণিমা নামে দর্শক পরিচিতি পেলেও তার পারিবারিক নাম দিলারা হানিফ রীতা। তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে সুখের দাম্পত্য তার। একমাত্র কন্যা উমাইজা ও স্বামী-পরিবার নিয়ে আজকের দিনটি তিনি একান্তে উদযাপন করবেন বলে জানালেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!