যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র স্বারকলিপি

বাংলাদেশের রক্তাক্ত ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেছে।

লন্ডনে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলামের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’-এর নেতৃবৃন্দ ১৩ দফা দাবিসহ, ‘জুলাই সনদ’ এবং প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত সুপারিশসমূহ তুলে ধরেন।

স্মারকলিপিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য পৃথক অনুলিপি প্রদান করা হয়, যা হাইকমিশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অনুরোধ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমিন উদ্দিন, সেক্রেটারি আবু তালহা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুল ইসলাম নাসিম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সালাহ উদ্দিন গাজী, অর্থ সম্পাদক আব্দুল হাই সুফিয়ান, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আবুল খায়ের, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি জাফর ইমরান এবং সহকারী অর্থ সম্পাদক মিজানুর রহমান।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ৩৬ জুলাই নিয়ে বর্তমান বড় রাজনৈতিক নেতাদের বক্তব্যে প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন। তারা বলেন, আমাদের মনে রাখতে হবে আজ আমরা যারাই স্বাধীনভাবে কথা বলার সাহস ও সুযোগ পাচ্ছি তা কিন্তু জুলাই যোদ্ধাদের অবদান, তাই জুলাই আন্দোলনের বীরত্বকে বাঁচিয়ে রাখার স্বার্থে জুলাই সনদ গুরুত্বপূর্ণ।

তারা দাবি জানান, অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণার পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে প্রতিনিধিদল জোর দেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!