লোহিত সাগরে হুথিদের হামলায় কার্গো জাহাজ ডুবে নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানিয়েছে, ‘এটারনিটি সি’ নামে ওই জাহাজ থেকে ছয়জনকে উদ্ধার করা গেলেও কমপক্ষে চার নাবিক নিহত হয়েছেন এবং এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।

লাইবেরিয়ান পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন জাহাজটি গত সোমবার হুথিদের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বুধবার জাহাজটি সম্পূর্ণরূপে ডুবে যায়। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

‘এটারনিটি সি’ সুয়েজ খালের দিকে যাচ্ছিল। এতে হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুথিরা, যেখানে জাহাজের ওপর বিস্ফোরণ ও তাতে আগুন লাগার দৃশ্য দেখা যায়।

হুথিদের দাবি, জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে তারা হামলাটি চালিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা জাহাজের ক্রুদের উদ্ধারে সহায়তা করেছেন এবং চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন অভিযোগ করেছে, হুথিরা জাহাজ থেকে বেঁচে যাওয়া অনেক ক্রু সদস্যকে অপহরণ করেছে এবং তাদের নিরাপদে ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

ইউরোপীয় বাহিনীর ‘অপারেশন অ্যাস্পিডিস’ জানায়, জাহাজের ২২ সদস্যের ক্রু ও তিন সদস্যের নিরাপত্তা দলের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও একজন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

হুথিদের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোর জোট, যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং ও বিআইএমসিও। যৌথ বিবৃতিতে তারা বলেছে, এই হামলাগুলো নিরপরাধ নাবিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রকাশ করে। এই ট্র্যাজেডি আবারও দেখিয়ে দিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল রক্ষা করতে আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করা জরুরি।

এটি ছিল গত কয়েক মাসের মধ্যে হুথিদের প্রথম প্রাণঘাতী হামলা। এর একদিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামের আরেকটি কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিকেও ডুবিয়ে দেয়। তবে সে ঘটনায় সব নাবিককে উদ্ধার করা হয়।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত হুথিরা ১০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এর মধ্যে দুটি ডুবে জাহাজ যায়, একটি তারা দখল করে রেখেছে এবং এসব ঘটনায় অন্তত চার নাবিক নিহত হন।

যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে ২০২৫ সালের মে মাসে এক সমঝোতায় বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের প্রতিশ্রুতি থাকলেও ইসরায়েল-সম্পর্কিত জাহাজের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুথিরা।

এদিকে, একই দিনে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ