ইউক্রেনে ‘সবচেয়ে বড়’ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, যেখানে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর এই হামলা চালালো রাশিয়া।

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। অন্য এলাকাগুলোও হামলার বাইরে থাকছে না।

এই হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, এটা এমন সময় করা হলো, যখন শান্তি অর্জন ও যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু রাশিয়া একতরফা সবকিছু প্রত্যাখ্যান করে চলেছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। বলেন, তিনি (পুতিন) সবসময়ই আমাদের জন্য দারুণ, কিন্তু এখন এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না। ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন ও যেসব শব্দ ব্যবহার করেন, তা বেশ কর্কশ।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিন নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন। কিন্তু সেটি ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য কার্যকর রূপ দিতে ব্যর্থ হয়েছে।

গত সপ্তাহে পুতিনের সাথে ফোনালাপের পর ট্রাম্প বলেছিলেন, তিনি (পুতিন) খুবই অখুশী। তিনি শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান। এটা ভালো নয়।

এর আগে ট্রাম্প প্রশাসন কিয়েভকে সামরিক সহায়তা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিলো। এখন সেই সিদ্ধান্ত বাতিল করে কিয়েভকে সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইউক্রেন দশটি প্যাট্টিয়ট ক্ষেপণাস্ত্র পেতে পারে। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কিয়েভ যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীল।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের