ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের রাজস্থানে বুধবার (৯ জুলাই) ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী।

জানা গেছে, দুই সিটের যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল এবং এটি রাজস্থানের সুরতগড় এয়ার ফোর্স বেজ থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনায় কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, আমরা দুই সাহসী পাইলটের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি। এ ঘটনায় একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এটি চলতি বছরে ভারতের তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনা। এর আগে, গত ৭ মার্চ হরিয়ানার পানচকুলা ও ২ এপ্রিল গুজরাটের জামনগরে আরও দুটি জাগুয়ার বিধ্বস্ত হয়েছিল।

গুজরাটের দুর্ঘটনায় সিদ্ধার্থ যাদব নামে এক পাইলট নিহত হন। যুদ্ধবিমানের আরেক পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন।

জাগুয়ার হচ্ছে একটি টুইন-ইঞ্জিন বিশিষ্ট বোমারু যুদ্ধবিমান। এর এক ও দুই সিট উভয় সংস্করণ রয়েছে। যদিও এটি তুলনামূলক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনীতে যুদ্ধবিমানটি এখনো ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে ভারতের প্রায় ১২০টি জাগুয়ার যুদ্ধবিমান রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!