কুয়েত-বাহরাইনের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময়

কুয়েত-বাহরাইন দুই দেশের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় হয়েছে। রোববার (৬ জুলাই) রাতে ওল্ড সুক ছালমিয়া, ভোজন বাড়ির বলরুমে এই মতবিনিময় অনুষ্ঠানটি হয়।

এর আগে বাহরাইনের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, সংগঠনের ১১ সদস্যের একটি প্রতিনিধিদল কুয়েত সফরে আসে। বৃহস্পতিবার (৩ জুলাই) সফরে আসে দলটি।

তাদের আগমন উপলক্ষে, কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের পক্ষ থেকে অভিনন্দন ও মতবিনিময় সভার আয়োজন করে।

রোববার রাতে মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম, বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম, বাহরাইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় দুই দেশের ব্যবসায়ীরা কুয়েত এবং বাহারাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের ব্যবসা সম্প্রসারিত করতে এবং বাংলাদেশের পণ্য এসব দেশে প্রসারিত করতে করণীয় নিয়ে আলোচনা করেন।

সে সময় বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনসহ কুয়েত এবং বাহরাইনের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনের নেতা, সংবাদকর্মী ও সংগঠকরা উপস্থিত ছিলেন। চার দিনের সফর শেষে বাহরাইনের প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বাহরাইনের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!