ইনিংস ও ২৩৬ রানে জিম্বাবুয়েকে হারাল দক্ষিণ আফ্রিকা

একের পর এক রেকর্ড গড়ে নিজের অধিনায়কত্বের টেস্ট ম্যাচটি জিতে নিয়েছেন উইয়ান মুলডার। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে এক ইনিংস ও ২৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৪৫৬ রানের লিড নেয় প্রোটিয়ারা।

এত বেশি রান এগিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামার কথা নয়। যার ফলে অলোঅন করায় জিম্বাবুয়েকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেম ২২০ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। যার ফলে এক ইনিংস ও ২৩৬ রান বাকি থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করেছেন তাকুদজাওয়ানাসে কাইতানো ৪০, নিক ওয়েলেখ ৫৫ এবং ক্রেইগ আরভিন করেন ৪৯ রান। এছাড়া বাকি ব্যাটারদের মধ্যে ওয়েলিংটন মাসাকাদজা অপরাজিত থাকেন ১৭ রানে।

দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলারদের মধ্যে করবিন বোস ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন সেনুরান মুথুসামি। ২টি নেন কোডি ইউসুফ। উইয়ান মুল্ডার নেন ১ উইকেট।

৩৬৭ রানে অপরাজিত এবং দুই ইনিংস মিলে নেন ৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার এমনিতেই ওঠার কথা উইয়ান মুলডারের হাতে। দুই ম্যাচ মিলে ৫৩১ রান করার পাশাপাশি মুলডার নেন ৭ উইকেট। সিরিজ সেরার পুরস্কারের জন্য তার প্রতিদ্বন্দ্বী আর কারও হওয়ারই কথা ছিল না।

এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ‘বাজবল’ ক্রিকেট খেলে প্রথমদিনই তুলে নেয় ৪৬৫ রান। দ্বিতীয় দিন উইয়ান মুলডার ৩৬৭ রানে অপরাজিত থাকা অবস্থায় ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি