নয়নতারার বিরুদ্ধে ৫ কোটি ক্ষতিপূরণ চেয়ে মামলা

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা। এক ডকুমেন্টারির মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের কিছু অদেখা মুহূর্ত দর্শকের সামনে তুলে ধরেছিলেন তিনি।‘নয়নতারা : বিয়ন্ড দ্য ড্রিমস’ শিরোনামে ডকুমেন্টারি ২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায়।

এরপর থেকেই নানা বিতর্কে জড়িয়েছে প্রজেক্টটি। ডকুমেন্টারিতে অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করায় অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা ধানুশ। সেই কাণ্ডের পর আবারও নতুন বিতর্কে জড়িয়েছে নয়নতারার ডকুমেন্টারিটি।

এবার অভিযোগ উঠেছে, এতে অনুমতি ছাড়াই ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে।

একাধিকবার আইনি নোটিশ পাঠিয়ে ডকুমেন্টারি থেকে কিছু দৃশ্য মুছে ফেলার জন্য বলা হলেও নয়নতারা ও তার টিম সেসব চিঠিকে গুরুত্ব দেয়নি। আর তাই এবার নয়নতারা ও তার ডকুমেন্টারির নির্মাতাদের বিরুদ্ধে ৫ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেছে ‘চন্দ্রমুখী’ সিনেমার স্বত্বাধিকারী এপি ইন্টারন্যাশনাল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আদালত ‘চন্দ্রমুখী’ সিনেমার ফুটেজ ডকুমেন্টারি থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজকে বলা হয়েছে, তারা এই ডকুমেন্টারির মাধ্যমে কত আয় করেছে তার বিস্তারিত হিসাব আদালতে জমা দিতে হবে।

এ ব্যাপারে এখনো পর্যন্ত নয়নতারা কিংবা নির্মাতাদের পক্ষ থেকে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি