চঞ্চলের সঙ্গে এক সিনেমায় আফরান নিশো

সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। সিনেমাটির ঘোষণা আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। তখন পোস্টার প্রকাশ করে জানানো হয়েছিল সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

নতুন খবরে জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশোও। তাহলে কী চঞ্চল চৌধুরী সিনেমায় থাকছেন না?

নির্মাতা রেদওয়ান রনি জানান, সিনেমায় চঞ্চল চৌধুরী থাকছেন। তার সঙ্গেই যোগ দেবেন আফরান নিশো। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

‘চোরাবালি’ খ্যাত নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। ‘পাওয়ার অফ আ কমন ম্যান’ নিয়ে কাজ করব বলা যায়। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।’

আফরান নিশো এ ছবিতে যোগ দেয়া প্রসঙ্গে বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে আগে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এমন স্টোরি নিয়ে অভিনেতা হিসেবে আমার রয়েছে বিশেষ দুর্বলতা। এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। তবে সবচেয়ে বড় বিষয়, ‘দম’ সিনেমায় পারফরমেন্সে অনেক চ্যালেঞ্জ আছে যা আমাকে অনুপ্রাণিত করেছে।’

তিনি বলেন, ‘আমার অভিনীত ’সুড়ঙ্গ’, ‘দাগি’ গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ। যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’টাও তার ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমি তো বলব, গত দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে এটা একটা আনন্দের ব্যাপার। তার ’দম’ সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।’

‘দম’ সিনেমায় নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন? কবে এবং কোথায় হবে সিনেমাটির শুটিং? এ বিষয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিল্পী নির্বাচন এবং লোকেশন দেখার কাজ চলছে। আশা করছি ঠিক সময়ে দর্শকদের সব উত্তর দিতে পারব। অল্প সময়ের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু করতে পারব আশা করছি।’

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ