মিয়ানমারে বিদ্রোহীদের সংঘর্ষে ভারতে শরণার্থীর ঢল

মিয়ানমারে প্রতিদ্বন্দ্বী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে হাজার হাজার শরণার্থী পালিয়ে ভারতে প্রবেশ করেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে এরই মধ্যে অন্তত চার হাজার মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

সোমবার (৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যমকে দেশটির এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান, গত ২ জুলাই থেকে মিয়ানমারের চিন রাজ্যে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালনগোরাম (সিডিএল-এইচ)-এর মধ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তীব্র সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই সীমান্ত পেরিয়ে শরণার্থীদের ঢল নামে।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রথমে সীমান্তবর্তী কয়েকজন এসেছিলেন। কিন্তু যখন সংঘর্ষ বেড়ে যায় ও সীমান্তের কাছাকাছি চলে আসে, তখনই হাজার হাজার মানুষ পালাতে শুরু করেন।

শুধু চামফাই জেলার জোখাওথার ও সাইখুমফাই গ্রামেই রোববার রাত পর্যন্ত অন্তত ৩ হাজার ৯৮০ শরণার্থীর অবস্থান রেকর্ড করা হয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা শরণার্থীদের আগমন নিশ্চিত করে বলেন, সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আমাদের সীমানায় এসেছে এবং মানবিক কারণে আমাদের তাদের জন্য খাবার, পানীয় ও আশ্রয়ের ব্যবস্থা করতে হচ্ছে।

তবে তিনি আশ্রয়প্রার্থীর সংখ্যা তিন হাজার বলে জানিয়েছেন, যা সরকারি রেকর্ডে উল্লেখিত সংখ্যার তুলনায় কিছুটা কম।

২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিজোরামে শরণার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীন রাজ্যের সঙ্গে সীমান্ত লাগোয়া এবং চিন জাতিগোষ্ঠীর সঙ্গে মিজো জনগণের নিকট আত্মীয়তা থাকায় এই অঞ্চল দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

মিয়ানমার সামরিক সরকারের পক্ষ থেকে এবারের সংঘর্ষ ও শরণার্থীদের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি