অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নির্দেশনায় বিদেশি শিক্ষার্থীদের ভিসা ফি ধার্য করা হয়েছে দুই হাজার ডলার। বাড়ানো হয়েছে জনপ্রিয় স্পন্সর ভিসার বেতন সীমাও।

পর্যটক, অভিবাসন প্রত্যাশী, শরণার্থী কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থী, সবার কাছেই অস্ট্রেলিয়ার ভিসা যেন সোনার হরিণ। তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমালেও দেশটিতে শিক্ষার্থীসহ প্রবাসী বাংলাদেশির সংখ্যা এক লাখেরও কম। 

গত দুই বছরে রেকর্ড সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চ শিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় গেলেও চলতি বছর জুলাই থেকে অভিবাসন ক্ষেত্রে নতুন নীতিমালায় আবারও বাড়তে পারে ভিসা সংক্রান্ত জটিলতা।

পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নির্দেশনায় শিক্ষার্থীদের ভিসা ফি ধার্য করা হয়েছে দুই হাজার ডলার, এমনকি বাড়িয়ে দেয়া হয়েছে জনপ্রিয় স্পন্সর ভিসার বেতন সীমাও। পর্যটক ভিসা পদ্ধতি আপাত দৃষ্টিতে সহজ হলেও বাংলাদেশিদের জন্য ভিসার সাফল্যের হার কমেছে। অস্ট্রেলিয়ান সরকারের এসেসমেন্ট স্তরে বাংলাদেশ এখনও তিনে অবস্থান করায় শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়ায় জটিলতার সম্মুখীন হতে হয়। 

তবে নতুন অভিবাসন নীতিতে আছে সুখবরও। দিল্লী নয়, এখন ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেই ভিসার আবেদন ও কার্যক্রম শেষ করতে পারবেন বাংলাদেশিরা। এতে বাঁচবে সময় ও খরচ। 

ইংরেজি ভাষায় দক্ষতাসহ অন্যান্য শর্তে আগাম প্রস্তুতি নিলে ভিসা আবেদনে সাফল্য পাওয়া কঠিন নয় বলে মনে করছেন দেশটিতে বসবাসরত শিক্ষার্থীরা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!