কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১

কেনিয়ার রাজধানী নাইরোবিতে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ গুলি চালিয়েছে ও জলকামান ব্যবহার করেছে। সোমবার (৭ জুলাই) ‘সাবা সাবা’ নামে পরিচিত বিক্ষোভ কর্মসূচিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিন নাইরোবি শহরে শত শত বিক্ষোভকারী অবস্থান নেন। অনেকে বাঁশি বাজিয়ে মিছিল করেন। এ সময় চারপাশে ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি।

প্রতিবছর ৭ জুলাই কেনিয়ার মানুষ একদলীয় শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত ১৯৯০ সালের আন্দোলন স্মরণে রাস্তায় নামেন। ‘সাবা সাবা’ শব্দটির অর্থ কিসওয়াহিলি ভাষায় ‘সাত সাত’ বা ৭ জুলাই।

তবে এ বছরের আন্দোলন কেবল ঐতিহাসিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ ছিল না, বরং তা বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবিতে রূপ নিয়েছে। দুর্নীতি, পুলিশি নিপীড়ন এবং সরকারের সমালোচকদের নিখোঁজ হওয়াকে ঘিরে দীর্ঘদিনের ক্ষোভ এরই মধ্যে বড় আকার ধারণ করেছে।

বিক্ষোভের আগেই নাইরোবির বেশিরভাগ স্কুল এবং অন্তত একটি শপিং মল বন্ধ করে দেওয়া হয়।

ফ্রান্সিস ওয়াসওয়া নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এখন ঘরে ফিরতে প্রস্তুত নই। কারণ আমাদের অধিকার নিয়ে তাহলে কে লড়বে? আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো।

গত মাসের আন্দোলনে দেশব্যাপী ১৯ জন নিহত হন বলে জানিয়েছে সরকারি অর্থায়নে পরিচালিত কেনিয়া জাতীয় মানবাধিকার কমিশন। সেই আন্দোলনে নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক ও ব্লগার অ্যালবার্ট ওজওয়াং, যিনি পুলিশের হেফাজতে মারা যান। তার মৃত্যুর ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।

সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৮০ জন মারা গেছেন, আর বহু মানুষকে বেআইনিভাবে আটক করা হয়েছে।

সরকার দাবি করেছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মিছিলকে নষ্ট করতে চাইছে এমন দুষ্কৃতিকারীদের ঠেকাতে সর্বোচ্চ সতর্ক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভকারীরা দাবি করছেন, সরকার ইচ্ছা করে কিছু সশস্ত্র লোকজনকে আন্দোলনে অনুপ্রবেশ করিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যাতে আন্দোলনকারীদের ভাবমূর্তি নষ্ট হয়। অন্যদিকে, সরকার এই বিক্ষোভকে ‘ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা’ বলেও অভিহিত করেছে।

২০২২ সালে রাজনৈতিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট রুটো এখনো শক্ত অবস্থানে রয়েছেন। তিনি প্রধান বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে জোট গড়ে তুলেছেন। ফলে ২০২৭ সালের নির্বাচনের আগে তার সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!