ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন উইয়ান মুল্ডার

ইতিহাস গড়েই ফেললেন উইয়ান মুল্ডার। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আজ (সোমবার) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন।

টেস্ট নেতৃত্বের অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটার এখন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে ট্রিপল করেছেন তিনি।

২০১২ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ট্রিপল করেছিলেন হাশিম আমলা। এতদিন তিনিই ছিলেন প্রোটিয়াদের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান।

টেস্ট ইতিহাসে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিয়ানের তালিকায়ও দুই নম্বরে উঠে এসেছেন মুল্ডার। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭৮ বলে ট্রিপল করে বিশ্বরেকর্ড নিজের কাছে রেখেছেন ভারতের বীরেন্দ্রর শেবাগ। মুল্ডার করেছেন ২৯৭ বলে।

২৬৪ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন মুল্ডার। প্রথমে তিনি ভাঙেন গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে ২৭৭ রান করেছিলেন গ্রায়েম স্মিথ।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি