মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এন্টারপ্রেনারশিপ সামিট’

আগামী ২১ ও ২২ আগস্ট মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডব্লিউ ফ্যাক্টরি ইভেন্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারশিপ সামিট।

সামিটটির প্রধান আয়োজক জেসিআই পেতালিং জায়া এবং সহ-আয়োজক হিসেবে রয়েছে ইয়ুথ হাব ফাউন্ডেশন।

এবারের সামিটের মূল প্রতিপাদ্য— ‘টেকসই বৈশ্বিক ভবিষ্যতের জন্য তরুণদের ক্ষমতায়ন’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজকরা উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতা এই সামিটে অংশগ্রহণ করবেন এবং একটি টেকসই ও সহযোগিতামূলক ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সামিট উপলক্ষে ৩ জুলাই কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলন ও অংশীদারদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইয়ুথ হাব ফাউন্ডেশন-এর পক্ষে: চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী তারেক ও ট্রেজারার সুমাইয়া জাফরিন চৌধুরী প্রধান স্পনসর– মানি এক্স, ডেপুটি সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর, চু জুন কিয়ং গালা ডিনার ভেন্যু ও খাদ্য সহযোগী –ডব্লিউ ফ্যাক্টরি ও রানিং ম্যান: প্রতিষ্ঠাতা ও সিওও মি. জোয়েল টান ওয়ে ইয়ং অফিশিয়াল টিকিটিং পার্টনার – টিকিটটুইউ: ইভেন্ট ডিরেক্টর মি. হেনরি চিয়া স্পনসর – ইউনাইটেড ওভারসিস ব্যাংক মালয়েশিয়া: স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার, বিজনেস ব্যাংকিং মিস গেইল ট্যাং ওয়েন ইয়িং কর্পোরেট ভিজিট ও মিডিয়া পার্টনার: সিনচিউ মিডিয়া ডেইলি ভেন্যু পার্টনার – ডব্লিউওআরকিউ -ওয়ার্কিং স্পেস: মার্কেটিং ম্যানেজার মিস ক্যামিলা ছবি ও ভিডিও পার্টনার – ক্লিক অফ শাওন: মো. শাওন আহমেদ ও নুরুজ্জামান প্রিন্স ব্যানার ও ব্যাকড্রপ পার্টনার – কিউলিক সলিশন: ডিরেক্টর নিক টান অ্যাসোসিয়েশন পার্টনার – পামপ কিল ও সেলাঙ্গর স্টেট: স্টেট লিয়াজঁ কমিটি সেক্রেটারি মিস ক্যারেন চেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০২৫ সালের জিসিআই পেতালিং জায়ার প্রেসিডেন্ট মিস মিকাসা চং এবং আইএস ২০২৫ এর আয়োজক চেয়ারলেডি মিস ইয়াপ মেই শিন, যারা সামিটের লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন।

নিবন্ধন:www.tinyurl.com
তরুণ উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা, সামাজিক উদ্ভাবক ও আগ্রহী অংশীদারদের এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন