করাচিতে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকে আছেন অনেকে

করাচির লিয়ারির বাগদাদী এলাকায় শুক্রবার (৪ জুলাই) ধসে পড়া একটি পাঁচতলা আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

নিহতদের মধ্যে পাঁচজন নারী ও আটজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন।এছাড়া তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও ৬ থেকে ৭ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভবনটি ঘনবসতিপূর্ণ লিয়ারির বাগদাদী এলাকায় অবস্থিত ছিল। এতে প্রায় ২০টি ফ্ল্যাটে ৪০ জনের বেশি বাসিন্দা ছিলেন। শুক্রবার হঠাৎই ভবনটি ধসে পড়ে, যার ফলে এলাকায় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে শনাক্ত করতে ট্র্যাপড পারসন লোকেটর নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছে, যা ধ্বংসস্তূপের নিচে হৃদস্পন্দন শনাক্ত করতে পারে। প্রতিটি স্তরের ধ্বংসাবশেষ সরানোর পর এই যন্ত্রটি ব্যবহার করা হয়, যার ফলে উদ্ধার প্রক্রিয়া ধীর হলেও নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে আরও ৭-৮ ঘণ্টা সময় লাগতে পারে।

শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে করাচি কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে তিনি স্বীকার করেন, আমরা কাউকে জোর করে সেখান থেকে সরাতে পারি না। তিনি আরও জানান, ভবনটির অবৈধ নির্মাণ সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিন্ধ বিল্ডিং কন্ট্রোল অথরিটির সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!