ইমন-হৃদয়ের ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারের আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা। পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে কোনোমতে লড়াই করার মতো রান করেছে টাইগাররা। ২৫ বল বাকি থাকতে সবগুলো উইকেট হারিয়ে মিরাজদের সংগ্রহ দাঁড়ায় ২৪৮ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই টাইগারদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। শনিবার (৫ জলাই) দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতেই তানজিদ হাসান তামিমের উইকেটের হারায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ হোসেন ইমন। দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৬৩ রান। আসালাঙ্কার বলে থিকসানার হাতে ক্যাচ দিয়ে শান্ত আউট হলে ভাঙে তাদের এই জুটি।

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন ইমন। তবে হাসারঙ্গার বলে ইমন বোল্ড আউট ফিরলে ভাঙে তাদের ৩৭ রানের জুটি। ফেরার আগে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ব্যাটার। ৬৯ বলে তার ব্যাট থেকে আসে ৬৭ রান।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যর্থ হয়েছেন এদিনও। বিপদের সময় হাল না ধরে উল্টো দলকে আরও বিপদে ফেলে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে মাত্র ৯ রান করেই ফিরে যান মিরাজ। আগের ম্যাচে তিনি আউট হয়েছিলেন শূন্য রানে।

লিটন দাসের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পান শামীম হোসেন পাটোয়ারি। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি বাঁহাতি ব্যাটার। আসিথা ফার্নান্দোর শর্ট ডেলিভারিতে পুল করে ছক্কা মারার চেষ্টায় ফাইন লেগে জানিথ লিয়ানাগের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ২২ রান।

শামীম হোসেন পাটোয়ারি ফেরার পর বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। দ্রুত রান তুলতে না পারলেও সফরকারীদের বিপাকে পড়তে দেননি তারা দুজন। ৬১ বলে ৪৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪০ বলে ২৪ রান করা জাকের ফেরেন আসিথা ফার্নন্দোর বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে।

জাকের ফিরলেও অন্য প্রান্তে থাকা হৃদয় দেখেশুনে ব্যাটিং করতে থাকেন। ৬৮ বলে ‍তুলে নেন হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ডানহাতি ব্যাটারের এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার অষ্টম হাফ-সেঞ্চুরি।


আসিথা ফার্নান্দোর অফ কাটারে ডাউন দ্য উইকেটে এসে ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারের ডাকে সাড়াও দিয়েছিলেন তানজিম হাসান সাকিব। তবে হৃদয় যখন উইকেটের মাঝে চলে গেছেন তখন না করেন তানজিম সাকিব। এমন অবস্থায় নন স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেননি হৃদয়। ফলে নিজেদের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। ৫১ রান করেই ফিরতে হয় হৃদয়কে।

এরপর হাসান মাহমুদ ও তানভীর ইসলাম আউট হন দ্রুতই। শেষ দিকে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে একাই লড়াই করেন তানজিম হাসান সাকিব। সমান দুটি করে ছক্কা ও চারে ২১ বলে অপরাজিত ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তানজিম। ৪.১ ওভার বাকি থাকতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন মোস্তাফিজ। আর তাতেই ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ।


শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নেন ৪ উইকেট। ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার ৩ উইকেট, চামিরা ও আসালাঙ্কা নেন একটি করে উইকেট।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি