সালমান খানের নতুন সিনেমার প্রথম ঝলকেই শিউরে উঠছেন ভক্তরা

বলিউডের আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন একটি সিনেমায় একজন ভারতীয় সেনা রূপে হাজির হবেন সালমান।

নতুন এ সিনেমায় কর্নেল বি সন্তোষ বাবু নামের চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান খ্যাত এ অভিনেতা। চীন দেশের সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের দুর্দান্ত লড়াইয়ের এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে অন্তর্জালে শুক্রবার (৪ জুলাই)। যার প্রথম ঝলক দেখে রীতিমতো শিউরে উঠছেন ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, প্রকাশিত সিনেমাটির পোস্টারের নাম ‘ব্যাটল অফ গলওয়ান’। ২০২০ সালে লাদাখের গলওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীদের সঙ্গে চীনা সেনাবাহিনীদের সংঘর্ষ তৈরি হয়েছিল। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা ও বেশ কয়েকজন চীনা সেনা প্রাণ হারান। সে ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হবে সিনেমাটি।

ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, মাথা ফেটে রক্তের ধারা বইছে। মুখে অসংখ্য ক্ষতের দাগ। হাতে মুগুর নিয়ে মারমুখী লুকে দাঁড়িয়ে অভিনেতা। সালমানের এ লুকে মুগ্ধ অনুরাগীরা।

মন্তব্যের ঘরে এক ভক্ত লেখেন, ‘বড় কিছু ঘটতে চলেছে বলিউডে।’ আরেক জন লেখেন, ‘সালমানকে এই ভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!’

সালমানের পুরনো বক্স অফিস কাঁপানো সিনেমা মনে করে এক ভক্ত লেখেন, ‘টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে।’

জানা যায়, ‘ব্যাটল অফ গলওয়ান’ সিনেমার আবহসংগীত ও পুরো গানের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হিমেশ রেশমিয়া। ভারতের লাদাখেই করা হবে সিনেমার পুরো শুটিং। চলতি মাসের শেষের দিকেই শুরু হবে সিনেমাটির শুটিং।  

প্রসঙ্গত, তিন মাস আগে সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পায়। এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মন্দনা। 

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের