কক্সবাজারে ট্রাকের ধাক্কায় ডোবায় সিএনজি, আহত ৫

কক্সবাজার সদরের খরুলিয়ায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা ছিটকে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন পাঁচ যাত্রী।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রামুর চাকমারকুল এলাকার সাইফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের শ্রীমুরা এলাকার আরাফাত (২২), জামালপুর সদরের রমজান আলী (৪৫), কক্সবাজার সদরের হাসিনা বেগম (৩৪) এবং রামুর মিছবাহ উদ্দীন (২৫)।

তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রমজান ও মিছবাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি কক্সবাজার শহর থেকে রামুর দিকে যাচ্ছিলো। পথে খরুলিয়ার টেক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় সামনের অংশ সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে।

দুর্ঘটনার পর যাত্রীদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানিতে নেমে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

সমাজকর্মী হাকিম বলেন, ট্রাকটি পেছন থেকে এসে হঠাৎ সিএনজিকে ধাক্কা দিলে মুহূর্তেই সিএনজিটি ছিটকে গিয়ে ডোবায় পড়ে যায়। আমরা দৌড়ে গিয়ে উদ্ধার করি। তখন অনেকে পানির নিচে আটকে ছিলেন।

রিকশাচালক বাবুল জানান, চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছি। মানুষগুলোকে পানি থেকে টেনে তোলা হচ্ছিলো। কেউ কেউ তখনও ডুবে ছিল। অনেকে কাঁদছিল। একজনের অবস্থা ছিল খুবই খারাপ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া স্থানীয় ইউপি সদস্য ইসমত আরা বলেন, আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, মহাসড়কের খরুলিয়ার ওই অংশে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি