নতুন লুকে চমকে দিলেন আমির খান

দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমায় আমির খানকে বিশেষ এক চরিত্রে দেখা যাবে। এমন সংবাদ আগেই জানা গেছে। এবার প্রকাশ্যে এসেছে সেই সিনেমায় আমিরের ফার্স্ট লুক। যা দেখে রীতিমতো অবাক হয়েছেন আমিরের অনুরাগীরা। আমিরের এ লুক দেখে সবাই তার প্রশংসা করছে। তারা নতুন সিনেমায় আমিরের ম্যাজিক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার আমিরের ফার্স্ট লুক যেন সেই অপেক্ষা কিছুটা বাড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আমিরের ফার্স্ট লুক। এত তাকে দেখা যাচ্ছে রুক্ষ, কঠিন চেহারায়। সাদা কালো ছবিতে ফুটে উঠেছে আমিরের অন্যরকম অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে তামাকের পাইপ নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর তার এ লুক দেখে খুব সহজে ধারণা করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র। যেখানে একেবারে আলাদা মেজাজে ধরা দেবেন আমির। সিনেমায় তার চরিত্রের নাম ‘দহ’। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানে অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এ লুক পোস্ট করা।

আমিরের এ লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। সেই পোস্টে একজন লিখেছেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত চরিত্র।’, আবার অন্য একজন লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’

জানা গেছে, ৩৭৫ কোটি রুপি বাজেটের এ সিনেমাটিই নাকি হতে যাচ্ছে চলতি বছরে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। নির্মাতা লোকেশ কানাগরাজের নির্মাণে ‘কুলি’ সিনেমায় রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি। তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘কুলি’।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!