কিরগিজস্তানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, আতঙ্কে বাংলাদেশিরা

কিরগিজস্তানে বেআইনি অভিবাসন রোধে এবার বেশ কঠোর অবস্থান দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। গত ১০ জুন থেকে দেশব্যাপী চলছে ‘অপারেশন ইলিগাল’ নামে বিশেষ অভিযান। এর আওতায় অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এর ফলে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই অভিযান পরিচালনায় তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিচ্ছে এবং সমন্বিতভাবে বিদেশিদের অবস্থান যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গত ১০ জুন থেকে ‘অপারেশন ইলিগাল’-এর আওতায় দেশজুড়ে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র যাচাই করা হচ্ছে। দেশটির সরকার এক ঘোষণা জানায়, যারা কিরগিজস্তানে অবস্থান করছেন, তাদের বৈধ থাকার প্রমাণ দেখাতে হবে অথবা স্বেচ্ছায় দেশ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এই ঘোষনার পরও যারা বৈধভাবে থাকার প্রমান দেখাতে পারেন নি, তাদের গ্রেফতার করা হচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়নে কিরগিজ সরকার ইতিমধ্যে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার বরাদ্দ করেছে। অভিযানের ফলে কিরগিজস্তানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যাদের বৈধ কাগজপত্র নেই বা শিক্ষার্থী ও পর্যটক ভিসায় এসে কর্মরত রয়েছেন, তাদের অনেকে আত্মগোপনে রয়েছেন।

দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, অভিযান শুরু হওয়ার পরপরই শত শত বাংলাদেশিকে আটক করে ডিটেনশন সেন্টারে নেয়া হয়েছে, তাদের অনেককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব‍্যবস্থা করেছে দেশটি।

গত কয়েক মাসে কিরগিজস্তানে বিদেশিদের প্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা সরকারের দৃষ্টি আকর্ষণ করে। আইনশৃঙ্খলা সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান কামচিবেক তাশিয়েভ জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৬১ হাজার পর্যটক, ৩০ হাজার বিদেশি শিক্ষার্থী ও ১২ হাজার নিবন্ধিত শ্রমিক কিরগিজস্তানে এসেছেন।

তিনি আরও জানান, এছাড়া ১০ হাজার বিদেশি ধর্মীয়, পারিবারিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করেছেন। তবে আমাদের হিসেব অনুযায়ী, ৫ হাজারের বেশি অবৈধ অভিবাসী বর্তমানে দেশে অবস্থান করছেন।

তাশিয়েভ আরও বলেন, সহজ প্রবেশ প্রক্রিয়ার সুযোগ নিয়ে অনেকেই প্রকৃত উদ্দেশ্য গোপন করে কিরগিজস্তানে প্রবেশ করছেন। “শিক্ষা কিংবা পর্যটনের আড়ালে অনেকেই অবৈধভাবে কাজ করছেন, যা অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন, বলেন তিনি।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ