তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ৪ জনের মৃত্যু

তীব্র তাপদাহ বিপর্যস্ত পুরো ইউরোপ। কোথাও ভয়াবহ গরম, কোথাও আবার দাবানল। এরই মধ্যে স্পেন ও ফ্রান্সে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। বন্ধ করে দিতে হয়েছে সুইজারল্যান্ডের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি। একযোগে স্পেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, তুরস্কসহ একাধিক দেশে চলছে রেকর্ড গরম ও এ কারণে বিপদের আশঙ্কায় রয়েছে শত শত মানুষ।

এদিকে, স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলের তোরেফেতা এলাকায় ভয়াবহ দাবানলে মঙ্গলবার (১ জুলাই) পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলটি প্রায় ৪০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে, ধ্বংস করেছে বহু খামার। আগুন নিয়ন্ত্রণে এলেও আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২ জুলাই) আরও ঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আবারও জটিল করে তুলতে পারে।

স্পেনের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, ঝড় ও প্রবল বাতাসের কারণে দাবানলটি অত্যন্ত সহিংস ও অস্থির হয়ে ওঠে। আগুন থেকে সৃষ্ট ঘূর্ণি মেঘ আগুন নিয়ন্ত্রণে গুরুতর বাধা সৃষ্টি করেছে।

বার্সেলোনা নগর কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহের শেষে এক সড়ক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যুর ঘটনা তাপদাহ সম্পর্কিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ফ্রান্সের জ্বালানিমন্ত্রী অ্যাগনেস পানিয়ের রুনাশের জানিয়েছেন, তীব্র তাপদাহে দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর ‘মেতিও ফ্রান্স’ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় এখনো লাল সতর্কতা জারি রয়েছে। তবে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমেছে। এরইমধ্যে পূর্বাঞ্চলে ভারি বজ্রবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তার মধ্যে প্যারিসে ৩৪ ডিগ্রি, স্ট্রাসবার্গ, লিওন, গ্রেনোবল ও আভিনিয়নে ৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা হতে পারে।

ইতালির ফ্লোরেন্সে আজকের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছুঁতে পারে বলে জানানো হয়েছে। দেশটির ১৮টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার মধ্যে মিলান ও রোমও রয়েছে। আপেনিন পর্বতশ্রেণি, সার্দিনিয়া ও সিসিলি দ্বীপে হঠাৎ বজ্রঝড় এবং প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কেও তীব্র দাবানল ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদদের মতে, এই বছরের গ্রীষ্ম মৌসুমে এতটা তীব্র তাপমাত্রা এত আগেই দেখা দেওয়া ‘অস্বাভাবিক’ ও তা জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট প্রতিফলন।

এই চরম আবহাওয়ার কারণে সুইজারল্যান্ডের বেজনাউ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লি মঙ্গলবার (১ জুলাই) বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ইউটিলিটি কোম্পানি অ্যাক্সপো। একই সঙ্গে আরেকটি চুল্লির উৎপাদন অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, কারণ নদীর পানি অত্যধিক গরম হয়ে যাওয়ায় তা চুল্লিগুলোকে ঠান্ডা রাখার উপযোগী থাকছে না। বিদ্যুৎকেন্দ্রে পানি ব্যবহৃত হয় শীতলীকরণ ও অন্যান্য কার্যক্রমে, এবং বর্তমান তাপমাত্রা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সীমাবদ্ধতা অব্যাহত থাকবে।

বিশ্বের জলবায়ু পরিবর্তনের পেছনে বিজ্ঞানীরা মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে সৃষ্ট গ্রিনহাউস গ্যাস নিঃসরণকে দায়ী করছেন। বন উজাড় ও শিল্প কারখানাগুলোর ধোঁয়াও একটি বড় ভূমিকা রাখছে। উল্লেখ্য, ২০২৪ সাল ছিল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!