পাকিস্তানে বোমা বিস্ফোরণে সহকারী কমিশনারসহ নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সহকারী কমিশনারও রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বাজৌরের পুলিশ প্রধান ওয়াকাস রফিক জানান, বুধবার (২ জুলাই) খার তহসিলের সিদ্দিকাবাদ রেলওয়ে এলাকায় নাওগাই রোডে একটি সরকারি গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য ও একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে লক্ষ্যবস্তু সরকারি গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে খার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন, নাওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সুবেদার নূর হাকিম, পুলিশ কনস্টেবল রসিদ।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ এই ঘটনায় মালাকান্দ অঞ্চলের পুলিশ কর্মকর্তার কাছ থেকে তদন্ত প্রতিবেদন চেয়েছেন এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টকে একটি বিশেষ দল বাজৌরে পাঠানোর নির্দেশও দেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সহকারী কমিশনারের গাড়িকে লক্ষ্য করে টিটিপি এই হামলা চালিয়েছে।

পুলিশ প্রধান বলেন, এই হামলায় জড়িতদের চিহ্নিত করতে বিশেষ দল গঠন করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের কাজ চলছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তানে একাধিক সরকারি অফিসে সন্ত্রাসী হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং অন্তত সাতজন আহত হন। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা ছিল ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’। তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযানে অন্তত দুজন নিহত হয়েছেন।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির সময় দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে। তিনি জানান, সন্ত্রাসীরা তহশিল অফিস, অন্যান্য সরকারি কার্যালয় এবং একটি ব্যাংকে হামলা চালায়।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি