বিশ্বচ্যাম্পিয়ন সিটিকে হারিয়ে আল-হিলালের ইতিহাস

ক্লাব বিশ্বকাপে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল ম্যানচেস্টার সিটির। শেষ ষোলোতেই তারা হেরে গেল সৌদি আরবের ক্লাব আল-হিলালের কাছে, এক অভাবনীয় ৪-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে।অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর গোলেই লেখা হলো ইতিহাস।

পেপ গার্দিওলার দল গ্রুপ পর্ব পেরিয়েছিল অনায়াসেই। কিন্তু কোয়ার্টার ফাইনালের টিকিট মিলল না তাদের, মূলত এলোমেলো রক্ষণের জন্যই। ম্যাচে চারটি গোল হজম করেছে সিটি, যা তাদের মানের সঙ্গে একেবারেই বেমানান।

তবে শুরুটা ভালোই করেছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। টানা চতুর্থ ম্যাচে ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সিটি। বার্নার্দো সিলভা ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন। তবে আল-হিলালের খেলোয়াড়রা অভিযোগ তুলেছিলেন, গোলের আগে রায়ান এইত-নুরির হাতে বল লেগেছিল।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল সিটি। সাভিনিও ও গুন্ডোয়ানকে কাছ থেকে গোল করতে দেননি আল-হিলালের মারোকান গোলকিপার বুনো। পরে তিনি দুর্দান্ত সেভ করেন ভার্দিওলের হেড ঠেকিয়ে।

তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের গতি বদলে যায়। মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লেওনার্দো হেড করে ম্যাচে সমতা ফেরান। ৫২ মিনিটে সাবেক বার্সা তারকা ম্যালকম দারুণ এক ড্রাইভে গোল করে আল-হিলালকে এগিয়ে নেন।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। তিন মিনিট পরই কর্নার থেকে গোল করে সমতা ফেরান আর্লিং হলান্ড। এরপর ম্যাচে টান টান উত্তেজনা। ৮৪ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জির হেড লাগে পোস্টে, হলান্ডের ফিরতি শট লাইন থেকে অবিশ্বাস্যভাবে ক্লিয়ার করে দেন আল-হিলালের ডিফেন্ডার আলি লাজামি।

নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটে হেড করে আল-হিলালকে এগিয়ে দেন সাবেক চেলসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। তবে ১০১ মিনিটে দারুণ অ্যাঙ্গেল থেকে ভলিতে গোল করে ম্যাচে সমতা ফেরান সিটির বদলি তারকা ফিল ফোডেন।

কিন্তু শেষ হাসি হেসেছে আল-হিলালই। ১১২ মিনিটে আবারও জ্বলে ওঠেন মার্কোস লেওনার্দো। ব্যাকপোস্টে পাওয়া সুযোগটি দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দেন তিনি। আর এই গোলেই লেখা হয় ক্লাব বিশ্বকাপের এক স্মরণীয় অধ্যায়—ম্যানচেস্টার সিটির বিদায় ও আল-হিলালের ঐতিহাসিক জয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!