ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকি ট্রাম্পের

টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত ব্যয় পরিকল্পনার সমালোচনার পর বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।

মঙ্গলবার (১ জুলাই) ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমি জানি না, বিষয়টা দেখে নিতে হতে পারে।

তিনি আরও বলেন, আমরা হয়তো ডোজকে ইলনের পেছনে লাগিয়ে দিতে পারি। জানো ডোজ কী? ডোজ হলো সেই দানব, যে ইলনকে খেয়ে ফেলতে পারে।

উল্লেখ্য, ডোজ (ডিওজিই) ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ ছিল সরকারের একটি দপ্তর, যার নেতৃত্বে আগে ছিলেন ইলন মাস্ক। গত মে মাসের শেষে তিনি পদত্যাগ করেন।

ট্রাম্প বলেন, মাস্ক তার বিলের সমালোচনা করছেন কারণ সেখানে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের জন্য প্রণোদনা বাতিল করা হয়েছে। তিনি তার ইভি ম্যান্ডেট হারাচ্ছেন। তিনি খুব ক্ষুব্ধ। তবে আমি বলতে পারি, তিনি আরও অনেক কিছু হারাতে পারেন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার রাতে লেখেন, সরকারি ভর্তুকি ছাড়া ইলনকে হয়তো দোকানপাট গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইলন মাস্ক ছিলেন ট্রাম্পের সবচেয়ে বড় অর্থদাতা এবং তার বিজয়ের পর প্রায় সবসময় প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। তবে চলতি মাসে ‘বিগ বিল’ ঘিরে তাদের মধ্যে প্রকাশ্যে বিরোধ তৈরি হয়।

মাস্ক সাম্প্রতিক দিনগুলোতে আবারও রিপাবলিকান পার্টিকে সমালোচনা করে বলেন, তারা যুক্তরাষ্ট্রকে বৈদ্যুতিক গাড়ি ও পরিচ্ছন্ন জ্বালানি বিপ্লবে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে পেছনে ফেলে এসেছে।

এমনকি তিনি নতুন একটি রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন, যদি ট্রাম্পের বিল পাস হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!