ফোনালাপ ফাঁস বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

ফাঁস হওয়া এক ফোনালাপ নিয়ে তদন্তের মুখে থাকা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। মঙ্গলবার (১ জুলাই) আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ গ্রহণ করেন এবং ৭-২ ভোটে তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

পায়েতংতার্নের বিরুদ্ধে ওঠা অভিযোগের কেন্দ্রবিন্দু একটি ফোনালাপ, যা তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে করেছিলেন। গত ২৮ মে থাই-কম্বোডিয়া সীমান্তে সশস্ত্র সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতার সময় এই ফোনালাপ হয়। কিন্তু আলাপের ভাষা ও অবস্থান নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পায়েতংতার্নের প্রতি জনমনে ক্ষোভ বাড়তে থাকে। তার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত শনিবার ব্যাংককের কেন্দ্রীয় বিজয় স্তম্ভ এলাকায় আয়োজিত এক বড় সমাবেশে জাতীয়তাবাদী ও রক্ষণশীল বিক্ষোভকারীরা তাকে ‘দুর্বল ও আপসকারী’ নেতা বলে আখ্যা দেন।

সোমবার পায়েতংতার্ন সাংবাদিকদের বলেন, আমি আদালতের প্রক্রিয়া মেনে নেবো, যদিও কাজ থেমে যাক, এটা চাই না। আপনি যদি জিজ্ঞেস করছেন আমি উদ্বিগ্ন কি না। আমি অবশ্যই উদ্বিগ্ন।

একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে।

এর আগে, তার জোট সরকার থেকে গুরুত্বপূর্ণ দল ভুমজাইথাই পার্টি বের হয়ে যাওয়ায় মঙ্গলবার নতুন করে মন্ত্রিসভা পুনর্গঠন করেন রাজা মহা ভাজিরালংকর্ণ।

দুর্নীতি দমন কমিশনের তদন্ত

থাইল্যান্ডের জাতীয় দুর্নীতি দমন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নৈতিকতা লঙ্ঘনের তদন্ত শুরু করেছে। এই তদন্তের ফলাফল নেতিবাচক হলে তা পায়েতংতার্নের স্থায়ী অপসারণের পথ খুলে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার কন্যা পায়েতংতার্নের ওপর যে রাজনৈতিক ও আইনি চাপ তৈরি হয়েছে, তা আগামী নির্বাচনের আগেই থাইল্যান্ডে একটি নতুন নেতৃত্বের পথ খুলে দিতে পারে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের