গাজায় স্কুল, ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫

গাজায় একটি ক্যাফে, একটি স্কুল এবং ত্রাণ বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর আল জাজিরার।

সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জনই গাজা সিটি এবং গাজার উত্তরাঞ্চলের বাসিন্দা। উত্তর গাজা সিটিতে সমুদ্রের তীরে অবস্থিত আল-বাকা ক্যাফেটেরিয়া নামের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ।

নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবও রয়েছেন। আল-বাকা ক্যাফেটেরিয়ায় জড়ো হওয়া নারী ও শিশুরাও নিহত হয়েছেন বলে জানা গেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েলি বিমান থেকে সেখানে বোমা ফেলা হয়েছে।

ইয়াহিয়া শরীফ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা লোকজনকে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। এই জায়গাটি কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত না। কোনো রাজনীতি বা কোনো সামরিক সংস্থার সঙ্গে এর সম্পর্ক নেই। জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল। বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

গাজা থেকে আল জাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই ওই ক্যাফেতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এই এলাকাটি অনেক আঘাতপ্রাপ্ত এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এখনো অনেক স্থানে রক্তের দাগ রয়ে গেছে।

ইসরায়েলি বাহিনী সোমবারও গাজা শহরের ইয়াফা স্কুলে বোমা হামলা চালায়। সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। হামলার আগে সেখান থেকে পালিয়ে যাওয়া হামাদা আবু জারাদেহ বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পাঁচ মিনিটের মধ্যে সরে যাওয়া হুমকি দেওয়া হয়েছিল। এরপরেই সেখানে হামলা চালানো হয়।

আবু জারাদেহ বলেন, আমরা জানি না কী করব এবং কোথায় যাব। ৬৩০ দিনেরও বেশি সময় ধরে পুরো বিশ্ব আমাদের হতাশ করেছে। প্রতিদিনই আমাদের চারপাশে মৃত্যু ওৎ পেতে থাকে। গাজার মধ্যাঞ্চলে আল-আকসা হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল।

দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ওই হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!