তুরস্কের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের দ্বিতীয় দিনে চারটি গ্রাম ও দুটি পাড়া খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

তুরস্কের বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি সোমবার জানান, ইজমিরের কুয়ুজাক ও দোগানবে এলাকায় ৪০-৫০ কিমি গতির বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়েছে।

তিনি জানান, হেলিকপ্টার, আগুন নির্বাপক বিমান, ট্রাকসহ বিভিন্ন যানবাহন এবং এক হাজারেরও বেশি কর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন।

ইজমির আদনান মেন্দেরেস বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।

সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মাঝামাঝি রোববার প্রথম আগুন ছড়িয়ে পড়ে। গভর্নর সুলেইমান এলবান জানান, বাতাসের গতি ঘণ্টায় ১১৭ কিমি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এরই মধ্যে সেফেরিহিসারের পাঁচটি পাড়া খালি করা হয়েছে, কারণ আগুন বসতিপূর্ণ এলাকায় পৌঁছে গেছে।

উরকমেজ গ্রামের বাসিন্দারা নিজেদের ঘর বাঁচাতে গাছ কেটে আগুন-নিরোধক ফাঁকা স্থান তৈরি করছেন, এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ইজমির শহর থেকে মাত্র ১৩ কিমি দূরে গাজিএমির এলাকার একটি ল্যান্ডফিলে পৃথক আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বনাঞ্চলে এবং ওটোকেন্ট শিল্প এলাকায়, যেখানে বহু গাড়ির শোরুম রয়েছে।

তুরস্কের উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের ঘটনা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি ও খরার কারণে দাবানল আরও প্রবল হচ্ছে। গত বছরও ইজমিরের এই এলাকায় বড় আকারের দাবানল দেখা গিয়েছিল।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তবে প্রবল বাতাস এবং উচ্চ তাপমাত্রা চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!