মালয়েশিয়ায় নদীর স্রোতে ভেসে যাওয়া বাংলাদেশির মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার নেগরি সেম্বিলানে মাছ ধরতে গিয়ে নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে তার পরিচয় জানানো হয়নি।

গত বৃহস্পতিবার (২৬ জুন) নেগরি সেম্বিলানের জেমাস জেলার কাম্পুং ব্যাংকালুলুর পাম্প হাউসের কাছে মুয়ার নদীতে মাছ ধরার জাল লাগাতে যান ওই বাংলাদেশি। হঠাৎ প্রবল স্রোতে ভেসে যান তিনি। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ওই বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। একজন পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৩ কিলোমিটার দূর থেকে লাশ উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছে। লাশটি বর্তমানে ময়নাতদন্তের জন্য তাম্পিন হাসপাতালের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। ঘটনাটিকে আকস্মিক মৃত্যু হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের