ইরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হন

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর।

তিনি রোববার (২৯ জুন) জানান, ২৩ জুন সংঘটিত ওই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মী, সামরিক প্রশিক্ষণরত যুবক, বন্দি ও তাদের পরিবারের সদস্য (যারা সেদিন দেখা করতে এসেছিলেন) এবং কারাগারের আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

বিশ্লেষকদের মতে, এই হামলার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা শুধু সামরিক বা পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থার প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে।

জাহাঙ্গীর আরও জানান, হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আহতদের সংখ্যা উল্লেখযোগ্য। বেঁচে যাওয়া বন্দিদের তেহরান প্রদেশের অন্য কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এভিন কারাগারে একাধিক বিদেশি বন্দি রয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দুই ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস, যারা প্রায় তিন বছর ধরে বন্দি।

হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক্স (সাবেক টুইটার)-এ বলেন, তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন। এটা একেবারেই অগ্রহণযোগ্য।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!