মালয়েশিয়ায় এক্সপ্রেস ও ট্যুর বাসে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হলো

মালয়েশিয়ায় এক্সপ্রেস ও ট্যুর বাসে চালক ও যাত্রী সবার জন্য সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে তথা সিটবেল্প না বাঁধলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০০ রিঙ্গিত জরিমানা করা হবে। ১ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

মালয়েশিয়ায় সম্প্রতি একটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এতে ১৫ জন শিক্ষার্থী নিহত হন। ওই ঘটনার পর এক্সপ্রেস ও ট্যুর বাসের জন্য নিয়ম কঠোর করার দাবি জোরালো হয়। 

সেই দাবির প্রেক্ষিতে এক্সপ্রেস ও ট্যুর বাসে সিটবেল্ট বাঁধা বাধ্যতামূলক করা হলো। রোববার (২৯ জুন) মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) এ বিষয়ে একটি ঘোষণা দেয়।

প্রাথমিকভাবে ২০২০ সালের জানুয়ারি থেকে তৈরি বাসগুলোতে এই নিয়ম কার্যকর হবে। সড়ক পরিবহন বিভাগের (জেপিজে) মহাপরিচালক এডি ফাদলি রামলি জানিয়েছেন, পুরনো বাসগুলোকে সিটবেল্ট লাগানোর জন্য সময় দেয়া হবে। 

এই কর্মকর্তা বলেন, এর আগে আমরা সচেতনতামূলক পদ্ধতি অবলম্বন করেছিলাম। কিন্তু ১ জুলাই থেকে আমরা কঠোরভাবে এটি প্রয়োগ করব। 

তিনি জানান, চালকরা যাত্রীদের সিটবেল্ট পরার কথা মনে করিয়ে দিতে ব্যর্থ হলে কেবল যাত্রীকেই নয়, চালক ও বাস পরিচালনাকারী সংস্থাকেও জরিমানা করা হবে। তবে যদি চালক মনে করিয়ে দেয়ার পরও যাত্রীরা যদি তা না মানেন, তবে প্রত্যেক যাত্রীকে ৩০০ রিঙ্গিত করে জরিমানা করা হবে।

ফাদলি রামলি আরও উল্লেখ করেন, বাস পরিচালকদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুবিধার্থে নির্দেশিকা জারি করা হয়েছে। চালকদের দায়িত্ব, যাত্রার আগে সকল যাত্রীর সিটবেল্ট পরার বিষয়টি নিশ্চিত করা। এখন থেকে এই নিয়ম লঙ্ঘনের বিষয়ে কোনো আপস করা হবে না।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!