টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষেই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। এর আগে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন তিনি।  বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটার।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগেই একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি।

আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত। যদিও তখনই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

এরপর হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে ওয়ানডে অধিনায়কত্বও হারান—নতুন অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। সেই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন চলছিল, টেস্ট অধিনায়কত্বও হয়তো ছাড়তে যাচ্ছেন শান্ত। অবশেষে, কলম্বো টেস্টের পর আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন তিনি।

তবে অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স ছিল বেশ ইতিবাচক। যেখানে টেস্টে তার ক্যারিয়ার গড় ৩২, সেখানে অধিনায়কত্ব পাওয়ার পর তা বেড়ে দাঁড়ায় ৩৬-এ। টেস্টে শান্তর মোট ৭টি সেঞ্চুরির মধ্যে ৩টিই এসেছে অধিনায়ক থাকা অবস্থায়, সঙ্গে রয়েছে ২টি ফিফটিও।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!