যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসরাত জাহান করবী (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) রাত ১০টার দিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরাত জাহান বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ নেওয়াজ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বন্ধু রাব্বির সঙ্গে মোটরসাইকেলযোগে কোনাপাড়া থেকে ঢাকায় আসার পথে ধনিয়া কলেজে সামনে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসরাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, ইসরাত সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দলুইপুর সরদারপাড়া এলাকার আব্দুর রশিদের মেয়ে। তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে একই সঙ্গে ও চালক মোহাম্মদ মাসুদ মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের