শ্রীলঙ্কার লিড ৪৩ রানের, হতাশার দিন বাংলাদেশের

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সঙ্গী শুধুই হতাশা। এদিন উইকেটের ক্ষুধায় পেট পুড়েছে নাহিদ রানা, এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজদের। প্রায় পুরো দিন লঙ্কানদের বিপক্ষে বোলিং করে মাত্র ২টি উইকেট শিকার করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা।

আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ২৪৭ রানে অলআউট হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলেখেলা করেছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। ৭৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৯০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। নিশাঙ্কা ১৪৬ আর প্রবাত জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন।

লঙ্কানদের লিড এখন ৪৩ রানের। আগামীকাল এই লিডকে কত রানে নিয়ে যায় ধনাঞ্জয়া ডি সিলভার দল, সেই চিন্তায় রাতের ঘুমই এখন অনিশ্চিত বাংলাদেশের।

বাংলাদেশ অলআউট হওয়ার পর দিনের প্রথম সেশনের বাকি সময়ে ২১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৮৩ রান তোলে শ্রীলঙ্কা। মধ্যাহ্নবিরতি থেকে ফিরে লাহিরু উদারাকে (৬৫ বলে ৪০) আউট করেন তাইজুল ইসলাম।

দ্বিতীয় উইকেটে ১৯৪ রানের বিশাল জুটি করে লঙ্কানদের লিডে এনে দেন পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমাল। অবশেষে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা এই জুটি ভাঙেন নাঈম হাসান। চান্দিমালকে সেঞ্চুরিবঞ্চিত করেন ডানহাতি টাইগার স্পিনার।

ইনিংসের ৭৬তম ওভারের প্রথম বলে নাঈমকে রিভার্স সুইপ করতে যান চান্দিমাল। কিন্তু শটটি লঙ্কান ডানহাতি ব্যাটারের চাওয়া অনুযায়ী হয়নি। গ্লাভসে লেগে ওপরে উঠে যায় বল। উইকেটরক্ষক লিটন দাস কিছুটা পেছনের দিকে গিয়ে সেটি তালুবন্দি করেন। ১৫৩ বলে ৯৩ রান করে সাজঘরে ফেরত যান চান্দিমাল।

দলীয় ২৮২ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এই উইকেট পতনের পর আর মাত্র ২ ওভার খেলা হয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!