ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ১৩

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে তিনজন শিশু ও চারজন নারী।

বুধবার (২৫ জুন) মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সি ইমদাদুর রহমানে রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, ভোলার মনপুরা থানার আন্দিরপাড় গ্রামের বনমালী দাসের ছেলে সুশীল চন্দ্র দাস (৩৩), যশোরের শার্শা থানার ছোট কলোনি গ্রামের দেলোয়ার প্রধান (৬৬), একই জেলার মনিরামপুর থানার পাঁচকাটিয়া গ্রামের অধীর কুমার মণ্ডলের ছেলে সমীর মণ্ডল (৪০), যশোর কোতোয়ালি থানার দহিতলা গ্রামের বদিয়ার রহমানের ছেলে মোস্তফা হোসেন (২৪) ও চুয়াডাঙ্গার জীবননগর থানার ধান্যখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে আহম্মেদ আলী (৩৩)।

বিজিবির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীন খোসালপুর, কুসুমপুর ও পলিয়ানপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তে পৃথক অভিযান চালায়। অভিযানকালে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দুই দেশে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করা হয়।

এছাড়া বেনীপুর বিওপির পৃথক অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ কাশেদ আলী (২৫) নামে একজনকে আটক করা হয়। কাসেদ আলী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের কামাল হোসেনের ছেলে।

অপরদিকে যাদবপুর বিওপির অপর এক মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। আটকদের মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকদের মধ্যে দুজনকে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অপর চারজন পুরুষের নামে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্যান্য আটকদের জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি