বায়ার্নের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেনফিকা

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঐতিহাসিক জয়ে পেয়েছে বেনফিকা। ১-০ ব্যবধানের জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন প্রথম রাউন্ড শেষ করেছে পর্তুগিজ ক্লাবটি।

নিজেদের ইতিহাসে এই প্রথমবার বায়ার্নের বিপক্ষে কোনো ম্যাচ জিতলো বেনফিফা। গতকাল মঙ্গলবার তীব্র গরমের মধ্যে প্রথমার্ধেই ফল নির্ধারণী গোলটি করেন বেনফিকার আন্দ্রেয়াস শেলডেরুপ ।

শেষ ষোলোতে চেলসি অথবা স্পোর্টিভ ডে তিউনিসের মুখোমুখি হবে বেনফিকা। অন্যদিকে রানার্স আপ হয়ে গ্রুপ পর্ব শেষ করা বায়ার্নকে এখন গ্রুপ ‘ডি’ এর শীর্ষ দল ফ্লামেঙ্গোর বিপক্ষে লড়তে হবে।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচ শেষে ডিএজেডএনকে বলেন, ‘প্রথমার্ধ একেবারেই ভালো ছিল না। মাঠ ও গরমের কারণে আমি আশঙ্কা করছিলাম যে খেলা স্বাভাবিক ছন্দে চলবে না।’

তিনি আরও বলেন, ‘এটাই ফুটবল। আপনি যদি সুযোগ নষ্ট করেন, তার মূল্য দিতে হবে… ফ্লামেঙ্গোর বিপক্ষে কঠিন লড়াই হবে। তবে আমরা জানি আমরা সুযোগ তৈরি করতে পারি।’

ম্যাচের ১৩ মিনিটে ফ্রেডরিক আওরসনেসের নিচু ক্রস ধরে প্রথম টাচেই গোল করেন শেলডেরুপ। বায়ার্নের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়েই গোলটি করেন তিনি।

আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করা বায়ার্ন বেঞ্চ টিম নামায়। যে কারণে খেলায় তেমন গতি ছিল না। দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করলেও জশুয়া কিমিচের গোল অফসাইডের কারণে বাতিল হয়। হ্যারি কেইন অফসাইডে ধরা পড়েন।

বেনফিকার গোলরক্ষক আনাতোলি ট্রুবিন দারুণ পারফরম্যান্স করেন এবং বায়ার্নের আলেকজান্ডার পাভলোভিচ ও লেরয় সানের গোল প্রতিরোধ করেন। যার পুরস্কার হিসেবে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ট্রুবিন।

বেনফিকা কোচ ব্রুনো লাজে জানান, বায়ার্নের বিপক্ষে ইতিহাসে জয় না থাকলেও (তিনটি ড্র ও ১০টি পরাজয়) দলটি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নেমেছিল।

লাজে বলেন, ‘প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি, গোল করার জন্য সবচেয়ে বেশি সুযোগ আমরাই তৈরি করেছি। আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম এবং গ্রুপে প্রথম হয়েছি—এটা আমাদের জন্য অনেক কিছু বোঝায়। কেউই বিশ্বাস করেনি আমরা বায়ার্নকে হারাতে পারবো।’

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!