দর্শনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে অবরোধ

চুয়াডাঙ্গার দর্শনা রেলস্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে দর্শনা রেলস্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থামিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে দুই ঘণ্টার বেশি সময় রেল যোগাযোগ বন্ধ থাকে এবং দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

আন্দোলনকারীরা জানান, ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারী সব ট্রেন দিনের বেলায় দর্শনায় যাত্রাবিরতি দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস থামে না। এতে দর্শনা ও আশপাশের এলাকার যাত্রীরা বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম দুর্ভোগে পড়েন। বহুদিন ধরে স্টপেজের দাবি জানানো হলেও মিলছে না স্থায়ী সমাধান।

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমীর। তবে আন্দোলনকারীরা তাদের আশ্বাসে সন্তুষ্ট হননি, ফলে প্রশাসনের প্রতিনিধিরা ফিরে আসেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা সাতদিনের মধ্যে ট্রেন স্টপেজ সংক্রান্ত দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়। এরপর পুনরায় চালু হয় রেল চলাচল।

চুয়াডাঙ্গা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক তানভীর অনিক বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ রেলবন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট ও সীমান্ত অঞ্চল। এখানকার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস এখানে না থামায় জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অবিলম্বে এ দুই ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে, না হলে আমরা আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!