জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিলো ভারত

হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছে ভারত। এতে জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য পেয়েছে ইংল্যান্ড। এর আগে প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯২ রানে ৩ উইকেট হারায় ভারত। ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল (৪) ও শুবমান গিল (৮)। ৩০ রানে ফেরেন প্রথম ইনিংসে শূন্য করা সাই সুদর্শন।

চতুর্থ উইকেটে ১৯৫ রানের জুটি করে শুরুর চাপ সামলে নেন লোকেশ রাহুল ও রিশাভ পান্ত। ইনিংসের চেহারা বদলে দেন তারা। দু’জনই হাঁকান দুর্দান্ত সেঞ্চুরি। ১৪০ বলে ১১৮ রান (১৫ চার ও ৩ ছক্কা) করে ফেরেন পান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটারের অষ্টম সেঞ্চুরি।

২৪৭ বলে ১৩৭ রান (১৮ চার) করেন রাহুল। এটি ডানহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের নবম শতক। করুণ নাইর ২০ আর রবীন্দ্র জাদেজা ২৫ রান করলে লড়াকু পুঁজি পায় ভারত।

ভারতের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন দুই পেসার ব্রাইডন কার্স ও জশ টাং। স্পিনার শোয়েব বশির ২ আর পেসার বেন স্টোকস ১টি উইকেট নেন।

  • Related Posts

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোট। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ…

    Continue reading
    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নববধূসহ ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরিচয় নিশ্চিত করে নববধুর…

    Continue reading

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে