এটি দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র : শাকিব খান

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা মুক্তির পর থেকে মাল্টিপ্লেক্সে হাউজফুল গেলেও সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ব্যবসা করছিল। তবে সেই জোয়ারে ভাটা আনে পাইরেসি। মুক্তির কয়েকদিনের মধ্যে ‘তাণ্ডব’-এর এইচডি ভার্সন পাইরেসি হয়ে গেছে। সে নিয়ে মুখ খুলেছেন শাকিব খান। তিনি মনে করেন, সিনেমা পাইরেসি করাটা দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।

গতকাল রোববার রাতে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়। সেই আয়োজনে অংশ নিয়ে শাকিব খান বলেন, ‘বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। দেশের পাশাপাশি বিদেশেও আমাদের সিনেমার দর্শক বৃদ্ধি পাচ্ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এবার ‘তাণ্ডব’ ছবির ক্ষেত্রেও একই কাজ হয়েছে তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই। কারণ পাইরেসি হওয়ার পরও তারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। এখনো আমাদের সিনেমাটি হাউসফুল যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এ সময় শাকিব দেশ এগিয়ে যাওয়ায় সংস্কৃতির যে ভূমিকা তা উল্লেখ করে আরও বলেন, ‘যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়, সেই জাতিই সবচেয়ে উন্নত হয়। আমাদের সিনেমা ও কৃষ্টি-কালচার যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এটা শুধু সিনেমার বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধেও একটি ষড়যন্ত্র।’

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। একটি চরিত্রের নাম স্বাধীন এবং অন্যটির নাম মিখাইল। দুটি চরিত্রই সিনেমায় দারুণ প্রভাব ফেলেছে।

শাকিব খান ছাড়াও ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!