ভেনিসে বাংলা স্কুলের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট

ইতালির জলকন্যা ভেনিসে রোববার বাংলা ভাষা ও সংস্কৃতির প্রাণকেন্দ্র ভেনিস বাংলা স্কুলের আয়োজনে ১৯তম গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কামপালতো মাঠে অনুষ্ঠানটি প্রবাসী খেলাপ্রেমীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

এ সময় ভেনিস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সৈয়দ কামরুল সরওয়ার উদ্বোধন ঘোষণা করেন। এছাড়া বাংলা স্কুলের উপদেষ্টা বেল্লাল হোসেন, সোহেলা আক্তার বিপ্লবী ও বিদ্যালয়ের শিক্ষিকা দিলরুবা জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভেই মুখরিত হয় কামপালতো মাঠ। খেলাধুলা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সম্মিলনে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোরদের কোলাহল, খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত দৃশ্যপট।

ক্রিকেট টুর্নামেন্টের এ আয়োজন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি হয়ে ওঠে সামাজিক-সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

ভেনিস বাংলা স্কুলের উপদেষ্টা পলাশ রহমান বলেন, গোটা বিশ্ব অস্থির যুদ্ধ বিগ্রহ নিয়ে। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব রেখে যেতে চাই। জাতিগোষ্ঠীর ভেদাভেদ ভুলে- আমরা সুস্থ খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বিশ্ব গড়ে তুলতে চাই।

বাংলা স্কুলের এমন একটি উদ্যোগ শুধু খেলাধুলার উন্নয়ন নয়, বরং সমগ্র কমিউনিটির মধ্যে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। আশা করা যায়, পুরো টুর্নামেন্টজুড়েই এই উদ্দীপনা বজায় থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বিস্তৃত আকারে অনুষ্ঠিত হবে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি