ক্লাব বিশ্বকাপ প্রায় পুরো ম্যাচ ১০ জন নিয়ে খেলে দুর্দান্ত জয় রিয়ালের

ম্যাচের তখন মাত্র সপ্তম মিনিট চলে। পচুকার সালোমন রনডন একা পেয়ে গিয়েছিলেন রিয়াল গোলরক্ষককে। কিন্তু বক্সের মধ্যে ঢুকতে যাবেন, এমন সময়ে পেছন থেকে এসে তার গায়ে টেনে ধরেন রাউল আসেনসিও। স্পষ্ট গোলের সুযোগ নষ্ট হওয়ায় রেফারি দৌড়ে এসে লাল কার্ড দেখান রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডারকে। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।

বাকি সময় একজন কম নিয়েই লড়তে হয়েছে লা লিগার ক্লাবটিকে। যদিও সেই কঠিন পরিস্থিতি দারুণভাবে উৎড়ে গেছে জাভি আলোনসের দল। জুড বেলিংহাম ও আর্দা গুলেরের প্রথমার্ধের শেষদিকে করা দুই গোল এবং ফেদেরিকো ভালভার্দের দ্বিতীয়ার্ধের দুর্দান্ত ভলিতে ভর করে পচুকাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয় রিয়ালের কোচ হিসেবে জাভি আলোনসোর প্রথম জয়, যা বুধবার আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর দলকে আবারও ট্র্যাকে ফেরালো।

প্রচণ্ড গরম ছিল পরিবেশ। প্রথমার্ধে প্রায় আধা ঘণ্টা প্রতিপক্ষের চাপের মুখে ছিল রিয়াল। এরপর আস্তে আস্তে ম্যাচে ফিরতে শুরু করে তারা। ৩৫তম মিনিটে গনসালো গার্সিয়ার ফ্লিক থেকে বল পান ফ্রান গার্সিয়া, যিনি বক্সে ঢুকে বেলিংহামকে পাস দেন। ১৫ গজ দূর থেকে নিচু শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার।

এরপর ৪৩তম মিনিটে আরেকটি দৃষ্টিনন্দন আক্রমণ থেকে গোল করেন তরুণ তুর্কি তারকা আর্দা গুলের। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ফার্স্ট-টাচ ক্রস থেকে বল পান গনসালো গার্সিয়া, যিনি সরাসরি পাস দেন গুলেরকে। গুলের নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন।

মেক্সিকান ক্লাব পচুকা ম্যাচজুড়েই ছিল আক্রমণাত্মক। তারা ২৫টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র ৮টি শট নেয়, ৩টি লক্ষ্যে। তবুও দক্ষতা ও গোলমুখে কার্যকারিতায় এগিয়ে ছিল রিয়াল।

রিয়ালের গোলরক্ষক থিবো কুর্তোয়া ম্যাচে ১০টি সেভ করেন। তবে ৮০তম মিনিটে এলিয়াস মনতিয়েলের একটি শট তার গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলপোস্টে ঢুকে পড়ে। তার আগেই অবশ্য (৭০ মিনিটে) দুর্দান্ত ভলিতে রিয়ালকে তিন গোলে এগিয়ে দিয়েছিলেন ভালভার্দে।

এই জয়ে ২ ম্যাচে ১ জয়, ১ ড্র নিয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪। পরবর্তী ম্যাচে ফিলাডেলফিয়ায় বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে ড্র বা জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে আলোনসোর দল। অন্যদিকে, পচুকা টানা দুই ম্যাচে হেরে গ্রুপ থেকে ছিটকে পড়েছে।

  • Related Posts

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানিয়েছে, আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি সোমবার সন্ধ্যা…

    Continue reading
    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা…

    Continue reading

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বিশ্বকাপের আগমুহূর্তে আবার চোটে এমবাপে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    বক্স অফিসে ‘মাইকেল’র তাণ্ডব, বায়োপিকে নতুন ইতিহাস

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    লন্ডন ম্যারাথন ২০২৬: রেকর্ড ভাঙা গতিতে ছুটলো মানবিকতার জয়গান

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি