সোনাক্ষীর বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গত বছর গাঁটছাড়া বাঁধেন। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। বিয়ে থেকে প্রীতিভোজের অনুষ্ঠানে মেয়ের পাশে ছিলেন বাবা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা। কিন্তু একমাত্র বোনের বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর দুই যমজ দাদা লব ও কুশ সিনহাকে।

জানা গেছে, বোন ভিন্নধর্মের ছেলেকে বিয়ে করাতেই নাকি অসন্তুষ্ট ছিলেন দুই দাদা। বোনের বিয়ের দিন নাকি মুম্বাইয়ে ছিলেনই না তারা। সোনাক্ষীর বিয়ের পর থেকে বেশ কিছু অনুষ্ঠানও হয়েছে, কিন্তু কোথাও দেখা যায়নি লব-কুশকে। তাহলে কি ধর্মই ভাইবোনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াল— এমন নানা প্রশ্ন ওঠে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্নপুত্র কুশ সিনহা।

গত এক বছর ধরে চলা সিনহা পরিবারের অন্তর্দ্বন্দ্বের জল্পনায় পানি ঢেলে দিলেন কুশ। তিনি বলেন, পুরোটাই কাল্পনিক। এ ধরনের বিতর্কের কোনো ভিত্তি নেই। কুশ আরও বলেন, অনেকেই বলাবলি করছেন— আমি নাকি সোনাক্ষীর বিয়েতে ছিলাম না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। বিয়েতে আমি উপস্থিত ছিলাম। ও আমার বোন, ওকে আমি ভালোবাসি।

সোনাক্ষীর বিয়ের কোনো ভিডিওতে কুশকে এক ঝলক দেখা যায়নি। আইনি বিয়ে হলেও ছাদনাতলায় যাওয়ার রীতি পালন করেছিলেন অভিনেত্রী। সাধারণত এই প্রথা পালন করেন দাদা অথবা ভাইয়েরা। কিন্তু সোনাক্ষীর ক্ষেত্রে সেই আচার পালন করেছিলেন অভিনেত্রীর বন্ধুরা। যদিও কুশ বলেন, বিতর্ক আমাকে ছুঁতে পারে না। যেটি সত্যি নয়, সেটি আমাকে বিচলিত করে না। আমার কাছে কাছের মানুষের মতামত প্রাধান্য পায়। তিনি বলেন, আমি দেখছি, এসব কারণে আমার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। এখন অবশ্য এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস পেয়েছি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!