৪৬৫ রানে অলআউট ইংল্যান্ড, ৬ রানের লিড ভারতের

ভারতীয়রা করেছিল তিনটি সেঞ্চুরি। জবাবে ইংল্যান্ড করেছে ১টি সেঞ্চুরি। তবে, ভারতীয়দের সঙ্গে সমানভাবেই পাল্লা দিয়েছে ইংলিশরা। লিডসের হেডিংলিতে তবুও প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারত। তাও মাত্র ৬ রানের।

প্রথম ইনিংসে ভারতের করা ৪৭১ রানে জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৪৬৫ রানে। ফলে মাত্র ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।

ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করলেন। একাই নিলেন ৫ উইকেট। বাকি ৫ উইকেটও নিলেন পেসাররা। তিনটি প্রাসিদ কৃষ্ণা ও ২টি নেন মোহাম্মদ সিরাজ।

ইংলিশ ব্যাটার ওলি পোপ সেঞ্চুরি করেন। তিনি আউট হন ১০৬ রান করে। ৬২ রান করেন বেন ডাকেট। হ্যারি ব্রুকের জন্য আফসোস। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। তিনি আউট হন ৯৯ রান করে। জেমি স্মিথের ব্যাট থেকে এসেছে ৪০ রান। ৩৮ রান করেন ক্রিস ওকস এবং ২৮ রান করেন জো রুট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২। জয়সওয়াল আউট হন ৪ রানে এবং সাই সুদর্শন আউট হন ৩০ রান করে। লোকেশ রাহুল ব্যাট করছেন ৪৬ রানে। লিড দাঁড়িয়েছে ৮৮ রানের।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের