রোহিত-কোহলি ছাড়া নতুন যুগে রেকর্ড দিয়ে শুরু জয়সওয়াল-গিলের

রোহিত শর্মা আর বিরাট কোহলি নেই। ভারতের টেস্ট ক্রিকেট নতুন যুগে পা রেখেছে। যে যুগের শুরুতেই জশস্বী জয়সওয়াল-শুভমান গিলরা রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন, রোহিত-কোহলির যোগ্য উত্তরসূরী পেয়ে গেছে ভারত।

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ভারতের দাপট। জয়সওয়াল আর শুভমান জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে সফরকারী দল।

ব্রাইডন কার্সের বল হালকা হাতে পয়েন্ট অঞ্চলে খেলে সিঙ্গেল নেওয়ার সময়ই হেলমেট খুলে ফেললেন জয়সওয়াল। অপর প্রান্তে পৌঁছে মারলেন এক বিরাট লাফ। কিছুক্ষণ আগেও পায়ের টানে সমস্যা হচ্ছিল। তখন যেন সব ব্যথা উধাও। হবেই বা না কেন?

জয়সওয়ালই ভারতের একমাত্র ওপেনার যিনি হেডিংলের মাঠে শতরান করেছেন। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ১০১ রান করে সাজঘরে ফেরেন এই তরুণ। এর পরের গল্পটা শুভমান গিলের।

চতুর্থ উইকেটে রিশাভ পান্তকে নিয়ে ১৩২ রানের জুটিতে অবিচ্ছিন্ন ভারতীয় অধিনায়ক। পান্ত ৬৫ আর গিল অপরাজিত ১২৭ রানে। এখন পর্যন্ত ইনিংসে ১৬টি চার আর একটি ছক্কা হাঁকিয়েছেন গিল।

এর আগে ইংল্যান্ডের মাটিতে চারটি টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন গিল। অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই হাঁকালেন সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে আবার রেকর্ড গড়ে তিনি বসেছেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার ও বিরাট কোহলির সঙ্গে। টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে গিলের আগে সেঞ্চুরি করেছিলেন এই চারজন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের