গল টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৮৭

সাদমান ইসলাম অনিক ও নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটির সুবাদে গল টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৮৭ রান।

৫৬ ও ২২ রানে অরাজিত আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৭৬ রান করে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। 

গল টেস্টের প্রথম ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের ২৬৪ রানের জুটি এবং জোড়া সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ৪৯৫ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। 

প্রথম ইনিংসে ১৪৮ রান করেন শান্ত। আর মুশফি করেন ১৬৩ রান। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটে ভরসা রাখছে বাংলাদেশ। এই দুই তারকা দ্বিতীয় ইনিংসেও দলকে এগিয়ে নেবেন অনন্য উচ্চতায়, এটাই দলের প্রত্যাশা। 

গল টেস্টের চতুর্থ দিনে শেষে খেলার যা অবস্থা, তাতে মনে হচ্ছে ড্রয়ের দিকেই এগোচ্ছে। গলে যেহেতু রেজাল্ট হওয়ার সম্ভাবনা নেই, কাজেই ব্যক্তিগত পারফরম্যান্স সমৃদ্ধ করাই টাইগার ব্যাটসম্যানদের মূল লক্ষ্য।

গল টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে পাথুম নিশাঙ্কার ১৮৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে ৪৮৫ রান করে স্বাগতিক শ্রীলংকা। 

১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুক্রবার চতুর্থ  দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। শনিবার পঞ্চম ও শেষ দিনের মতো ব্যাট করতে নেমে দলকে এগিয়ে নেবেন ৫৬ ও ২২ রানে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!