মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিদারুল আলমের পুত্র আরাফাত হোসেন (১৮), আবু তাহেরের পুত্র আনিসুর রহমান (১৮), জিয়াউর রহমানের পুত্র রিয়াজ উদ্দিন (১৮)। তারা সবাই উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। তারা বিএসআরএম স্টিল মিল কারখানায় কর্মরত ছিলেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্ল্যাহ বলেন, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি তিন কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেছি। তবে তারা ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘যারা ওই কিশোরদের হাসপাতালে নিয়ে এসেছেন তারাও জানাননি তাদের কী সমস্যা হয়েছিল। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত নই ট্রেনের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে তাদের মৃত্যু হয়েছে সেটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রায় শতাধিক মানুষ এসেছিলেন। স্থানীয়রা তাদের মরদেহ নিয়ে গেছেন। তারা ডেথ সার্টিফিকেটও নেননি। এরপর হাসপাতালে পুলিশ এসেছিল।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে তিনজন মারা যাওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে তাদের না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েও তাদের লাশ পাওয়া যায়নি। পরে নিহতদের বাড়িতে গিয়ে লাশের সন্ধান পায় পুলিশ। জিআরপি পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ নিহতদের বাড়িতে অবস্থান করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘নিহত তিন কিশোর পেশায় গাড়ির হেলপার (সহকারী) ছিলেন। তারা রেললাইনের ওপর আড্ডা দিচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ট্রেন আসার বিষয়টি তারা খেয়াল করেননি।’

  • Related Posts

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading
    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এক জীবনে অনেক গুরুর কাছ থেকে নিয়েছেন নানামুখী শিক্ষা। তার অভিনয়েরও গুরু আছেন। তিনি হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ। তার প্রতি গভীর শ্রদ্ধা…

    Continue reading

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু