পাকিস্তানে কমলো পেট্রোল-ডিজেল-সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দরপতন অব্যাহত থাকায় পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে পাকিস্তান সরকার। কমেছে সোনার দামও। বৃহস্পতিবার (১ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এসব তথ্য জানিয়েছে।

জানা গেছে, গত বুধবার পেট্রোল ও হাইস্পিড ডিজেলের দাম যথাক্রমে ৬ দশমিক ১৭ রুপি এবং ১০ দশমিক ৮৬ রুপি কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

নতুন ঘোষণা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোল ২৬৯ দশমিক ৪৩ রুপি এবং হাইস্পিড ডিজেল ২৭২ দশমিক ৭৭ রুপিতে বিক্রি হচ্ছে।

কমেছে কেরোসিন এবং লাইট ডিজেলের দামও। কেরোসিন লিটারপ্রতি ৬ দশমিক ৩২ রুপি কমে এখন ১৭৭ দশমিক ৩৯ রুপিতে বিক্রি হচ্ছে। লাইট ডিজেলের দাম কমেছে লিটারপ্রতি ৫ দশমিক ৭২ রুপি।

পরবর্তী ১৫ দিন কার্যকর থাকবে এই মূল্যতালিকা। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমোদনক্রমে এই মূল্যতালিকা প্রকাশ করেছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়।

এক ঘোষণায় তারা বলেছে, গত ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যগুলোর দাম কমা অব্যাহত ছিল। তার সঙ্গে সমন্বয় করে নতুন মূল্যতালিকা তৈরি করেছে পাকিস্তানের তেল-গ্যাস নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার পাকিস্তানে প্রতি তোলা সোনার দাম এক হাজার রুপি কমেছে বলে জানিয়েছে এআরওয়াই নিউজ।

করাচি সরাফা অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশটিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি তোলায় এক হাজার রুপি কমে ২ লাখ ৫২ হাজার ৫০০ রুপি হয়েছে। আর ১০ গ্রাম সোনার দাম ৮৫৭ রুপি কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৭৮ রুপি।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি