মালয়েশিয়ায় মারামারি করায় দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে জরিমানা

মালয়েশিয়ায় মারামারি করায় দুই পাকিস্তানি ও এক বাংলাদেশিকে ৮০০ রিঙ্গিত করে জরিমানা করেছে দেশটির একটি আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) আদালতের সামনে নিজেদের দোষ স্বীকার করে নেয়ায় ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করে রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাকিস্তানের নাগরিক ওয়াকার আলি (২৯) ও আফজাল খান (৪৩) এবং বাংলাদেশি নাগরিক সাদ্দাম হোসেন (৩৬)। 

আদালত সূত্রে জানা যায়, গত ১২ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে জালান কাম্পুং তানজুং লাবোহ এলাকার একটি দোকানের সামনে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সাদ্দাম হোসেন।

এ সময় কোনো কারণে দুই পাকিস্তানির সাথে সাদ্দাম হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তো মারামারিতে রূপ নেয়। তারা একে অপরকে কাঠ দিয়ে আঘাত করেন। স্থানীয় অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন।

এই ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে মালয়েশিয়া দণ্ডবিধির ১৬০ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত জেল বা ১ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। 

ঘটনার এক সপ্তাহ পর বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে শুনানির ম্যাজিস্ট্রেট জরিমানা করে রায় দেন।  

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!