অবশেষে অস্কারে স্বীকৃতি পাচ্ছেন টম ক্রুজ

অবশেষে অস্কারের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরসের ভোটে এবার তার সঙ্গে সম্মানজনক অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডেবি অ্যালেন, উইন থমাস। এছাড়া জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্ববন্দিত সংগীতশিল্পী ও মানবতাবাদী ডলি পার্টন।

চলচ্চিত্রে এক যুগান্তকারী ক্যারিয়ার গড়া টম ক্রুজ ‘বর্ন অন দ্য ফোর্থ জুলাই’, ‘জেরি ম্যাগুইরে’ এবং ‘ম্যাগনোলিয়া’ ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ‘টপ গান : ম্যাভেরিক’ ছবিতে প্রযোজক হিসেবেও মনোনয়ন পেয়েছেন। তবে কখনো বিজয়ীর মঞ্চে ওঠা হয়নি তার। এবার অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেই ডলবি বলরুমে আয়োজিত ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সুপারস্টারকে সম্মাননা প্রদান করা হবে।

অ্যাকাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে আমরা উদযাপন করবো চারজন কিংবদন্তির সঙ্গে। তারা চলচ্চিত্র শিল্পে তাদের অসাধারণ কর্মজীবনের মাধ্যমে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।’

দীর্ঘ ক্যারিয়ারে টম ক্রুজ অসংখ্য হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘রিস্কি বিজনেস’, ‘অ্য ফিউ গুড মেন’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আইস ওয়াইড শাট’, ‘ভ্যানিলিয়া স্কাই’ এবং ‘মিশন ইম্পসিবল’ সিরিজ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!